লাইফ ইন্সুরেন্স

বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর জমকালো আয়োজন

নিউজ ডেস্ক

বর্তমান সময়ের জনপ্রিয় এবং গ্রাহকের আস্থাভাজন প্রতিষ্ঠান বেস্ট লাইফ ইন্সুরেন্স কোম্পানি, ২০১৩ সালের ২৩ শে আগষ্ট  বীমা নিয়ন্রন সংস্থার লাইসেন্স পান প্রতিষ্ঠানটি, এরপর ২৫ আগস্ট আনুষ্ঠানিক ভাবে কোম্পানিটির যাত্রা শুরু হয়। দীর্ঘ ১২ বছর পার করে কোম্পানিটি এখন ১৩ বছরের পদার্পণ করল, দীর্ঘ ১২ বছরে গ্রাহক কর্মী কর্মকর্তা সকলের আস্থাভাজন প্রতিষ্ঠানের নাম এখন বেস্ট লাইফ।

গতকাল রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে কেক কেটে কোম্পানির পরিচালনা পর্ষদ এবং সকল স্তরের কর্মকর্তাগন জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মানিত চেয়ারম্যান জনাব সাঈদ আহমেদ। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান এবং পরিচালনা পর্ষদের অত্যন্ত আস্থাভাজন ব্যাক্তি মেজর জেনারেল হাফিজ মল্লিক পিএসসি (অব:)

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা  জনাব আলহাজ্ব নুরুল ইসলাম। এরপর কিছু সফল কর্মী কর্মকর্তাগন বক্তব্য রাখেন , প্রধান অতিথি তার বক্তব্যে বলেন , দেশের অর্থনৈতিক উন্নয়নে বীমা শিল্পের বিরাট ভূমিকা রয়েছে, আমরা এই বীমা শিল্পকে কাজে লাগিয়ে দেশের বেকারত্ব দূরীকরণ করা সম্ভব, বেশ কিছু বীমা কোম্পানিতে সমস্যা রয়েছে, এটা আমরা জানি অচিরেই আমরা সকল মালিক এবং বিমা নিয়ন্ত্রণ সংস্থাকে সাথে নিয়ে এ সকল সমস্যার সমাধান করব ইনশাল্লাহ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button