স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ বীমা সংগঠক এ জেড কাওছার । সম্প্রতি কোম্পানির পরিচালনা পর্ষদের ৫১তম সভায় তাকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর পর ২০ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এবং কোম্পানির উন্নয়ন ও প্রশাসনিক কর্মকর্তাগন তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

২০০৩ সালে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদানের মাধ্যমে বীমা খাতে যাত্রা শুরু করেন এ জেড কাওছার। এরপর দেশের বিভিন্ন জীবন বীমা কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২১ সালে স্বদেশ ইসলামী লাইফে যোগদানের পর ধাপে ধাপে পদোন্নতি পেয়ে সর্বশেষ অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।