ব্যাংক ও বীমালাইফ ইন্সুরেন্স

ট্রাস্ট ইসলামী লাইফের চেয়ারম্যান নির্বাচিত জিল্লুর রহমান মৃধা

সংবাদ বিজ্ঞপ্তি:

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড মো. জিল্লুর রহমান মৃধাকে কোম্পানির পরবর্তী এজিএম পর্যন্ত চেয়ারম্যান নির্বাচিত করেন। (১০ আগস্ট) পরিচালনা পর্ষদের ৬৩তম সভায় উপস্থিত পর্ষদের সদস্যবৃন্দের সর্বসম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।

জিল্লুর রহমান মৃধা মুন্সিগঞ্জ জেলায় জন্ম গ্রহণ করেন। তিনি প্রিমকি এ্যাপারেল্স লিমিটেড, ভিনটেজ ডেনিম লিমিটেড, এবা ফ্যাশন লিমিটেড, ভিনটেজ ডেনিম স্টুডিও লিমিটেড, ডাচ ডোইরী লিমিটেড এবং এ্যাপারেল ওয়েট প্রসেসিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে নিয়োজিত আছেন।

এছাড়াও তিনি মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দেশ ও জাতীর উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button