I D R A

প্রস্তাবিত অ্যাকচুয়ারি অধ্যাদেশ ২০২৫–এর ওপর আইডিআরএ-এ পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রস্তাবিত অ্যাকচুয়ারি অধ্যাদেশ ২০২৫–এর ওপর একটি পরামর্শ সভা ১০ নভেম্বর বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)–এর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় আইডিআরএ চেয়ারম্যান সভাপতিত্ব করেন। অ্যাকচুয়ারি ড. মোহাম্মদ সোহারাব উদ্দিন, অ্যাকচুয়ারি আফরিন হক, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম (বিআইএফ)-এর প্রতিনিধিবৃন্দ, বিমাবিদ এবং আইডিআরএ কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয় যে প্রস্তাবিত আইন বাস্তবায়নের মাধ্যমে বীমা খাতে বিদ্যমান অ্যাকচুয়ারি সংকট নিরসনে ইনস্টিটিউট অব অ্যাকচুয়ারিজ অব বাংলাদেশ গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অ্যাকচুয়ারিয়াল পেশার মানোন্নয়ন, নীতিমালা প্রণয়ন এবং নিবন্ধন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অ্যাকচুয়ারিয়াল বোর্ড ও কাউন্সিল গঠিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button