

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মদ মারুফ বলেন, ‘একেবারেই ব্যক্তিগত কারণে এমডি পদ থেকে পদত্যাগ করেছি।’ এর বাইরে তিনি কোনো বিষয়ে মন্তব্য করতে চাননি।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেখ মোহাম্মদ মারুফ পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার ব্যাংকটির চেয়ারম্যান আব্দুল হাই সরকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে জানা গেছে।

২০২৪ সালের অক্টোবরে তিন বছরের জন্য ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছিলেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |






